গাছ কাটাকে কেন্দ্র করে বচসা চলাকালীন লোহার রড দিয়ে দাদার ডান চোখ উপড়ে নেবার চেষ্টা করল ভাই।ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার তাল গ্রামে।ক্ষত বিক্ষত চোখ নিয়ে দাদা আবদুল হামিম মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার অভিযোগ জানানো হয়েছে হরিশচন্দ্রপুর থানাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির আম গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাই এর মধ্যে বিবাদ বাধে।সেই বিবাদ থেকেই ঘটেছে এই ঘনটা। বাড়ির আম গাছ কাটতে আপত্তি জানিয়েছিলেন আবদুল হামিদ। কিন্তু তাঁর ভাই জাহাঙ্গীঁর আলম এই আপত্তি মানতে চায় নি। বরং আবদুল হামিদ আম গাছ কাটতে বাধা দিতেই তার উপর লোহার রড নিয়ে চড়াও হয় জাহাঙ্গীঁর আলম। আবদুল হামিদকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী জায়িকা বিবি ও ছেলে রেজাউল শেখ। তারা আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।এরপর স্থানীয় বাসিন্দারা আবদুল হামিদকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর অভিযুক্ত ভাই জাহাঙ্গীঁর আলম পালিয়ে যায়। হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে একজন তার বাবা আফসার হাজি এবং আইজুর রহমানকে।